সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্রম প্রতিমন্ত্রী মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া | চ্যানেল খুলনা

শ্রম প্রতিমন্ত্রী মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া

খুলনা-৩ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা। রোববার বিকাল সাড়ে ৪টায় খুলনা-যশোর মহাসড়কের রেলিগেটে প্রতিমন্ত্রীর বাস ভবনের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়।

সড়কে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটক পড়ে। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নেতাকর্মীদের সরিয়ে নেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
এদিকে সন্ধ্যার পর রেলিগেট এলাকায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং মনোনয়ন পাওয়া এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শ্রম প্রতিমন্ত্রীকে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা রাস্তা অবরোধ করে রেখেছিলো। সন্ধার পর ঘটনা স্থলে গিয়ে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।