সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পঙ্কজ, সম্পাদক তৈয়ব বিজয়ী | চ্যানেল খুলনা

পাইকগাছা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পঙ্কজ, সম্পাদক তৈয়ব বিজয়ী

উৎসব মুখর পরিবেশে পাইকগাছা আইনজীবী সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার আইনজীবী সমিতির মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতীহীন ভাবে সমিতির ৭১ ভোটারের মধ্যে ৭৯ জন সদস্য তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাড. পঙ্কজ কুমার ধর সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হোন। প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের অ্যাড. আব্দুর রাজ্জাক ২৫ ভোট পেয়েছেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক পদে অ্যাড. শেখ তৈয়ব হোসেন ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হোন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এসএম মুজিবর রহমান ৩১ ভোট। সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. শেখ বারিকুল ইসলাম ও উত্তম কুমার সানা জানান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে অন্য ৬ জয়ী ও ঐক্য প্যানেলে ৩ জন প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে বঙ্গবন্ধু প্যানেলে অ্যাড. প্রশান্ত কুমার ঘোষ ৪৪ ভোট ও মো. কামরুল ইসলাম (৪৩) ভোট পেয়ে নির্বাচিত হোন এবং প্রতিদ্বন্দ্বি ঐক্য পরিষদ প্রার্থীর অ্যাড. মো. আ. মজিদ গাজী (৩৩) ভোট। যুগ্ম সম্পাদক পদে ঐক্য পরিষদের অ্যাড. মো. বেলাল উদ্দিন (৪৮) ভোট পেয়ে নির্বাচিত হোন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী বঙ্গবন্ধু প্যানেলের সঞ্জয় কুমার মন্ডল (১৮) ভোট। ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বঙ্গবন্ধু প্যানেলে অ্যাড. শংকর কুমার ঢালী (৪৫) ভোট পেয়ে নির্বাচিত হোন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্য পরিষদে কাজী সাইফুল ইসলাম (২০) ভোট। সদস্য পদে প্রথম ঐক্য পরিষদের অ্যাড. মো. মোহ্ধসঢ়;তাছিম বিল্লাহ (৫০), দ্বিতীয় ও তৃতীয় বঙ্গবন্ধু প্যানেলে অ্যাড. জিএম ইব্রাহীম হোসেন (৪৭) ও মো. নজির আহম্মদ (৪২) ভোট পেয়ে নির্বাচিত হোন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফা খাতুন (২৯) ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাইব্রেরী বঙ্গবন্ধু প্যানেলে বিজয় কৃষ্ণ মন্ডল এবং ঐক্য পরিষদের মো. একরামুল হক বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. শফিকুল ইসলাম বলেন, নির্বাচনে ১১ পদের বিপরীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. পঙ্কজ কুমার ধর সভাপতি ও অ্যাড. শেখ তৈয়ব হোসেন সাধারণ সম্পাদক সহ ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।