সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ খেলাটি টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে এ খেলার আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপি এই খেলায় অসংখ্য দর্শনার্ধীদের আগমন ঘটে। প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহন করে।

ফাইনাল খেলায় বেতাগা ইউনিয়ন দল কে হারিয়ে লখপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. আজিম হোসেন, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহম্মেদ, অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার গোলদার, মো. ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু।

খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত, সহযোগি ছিলেন জাহিদুল ইসলাম টুকু ও মো. ইবারাত হোসেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।