সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ২ টি প্রতিষ্ঠান বিএসটিআই'র ৫০ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় ২ টি প্রতিষ্ঠান বিএসটিআই’র ৫০ হাজার টাকা জরিমানা

খুলনা জেলার সদরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ এর নেতৃত্বে “বিএসটিআই আইন, ২০১৮” অনুযায়ী সোমবার (২০ নভেম্বর) নগরীতে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে ২টি প্রতিষ্ঠানে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যাতিরেকে বিস্কুট পণ্যে মানচিহ্ন ব্যবহার করার অপরাধে এবং সিএস লাইসেন্স গ্রহণ ব্যাতিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যে মানচিহ্ন ব্যাবহার করায় বিএসটিআই আইন ২০১৮ এর ১৫/২৭ ও ১৫(১)/২৭ ধারায় জরিমানা করা হয়

জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো নগরীর খালিশপুর থানার বৈকালী বাজারের এম এম বেকারী ও নেভি চেকপোস্টের বিকেবি বেকিং স্কুল।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন খুলনা বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) নাঈর আউসাফ রহমান। নাঈর আউসাফ রহমান বলেন, জনস্বার্থে খুলনা বিএসটিআই’র এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।