সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে লখপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে লখপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লখপুর ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ই অক্টোবর বিকাল তিনটায় সম্মেলনটি স্থানীয় ভবনা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মল্লিকা রানী দাশ। লখপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফেজা বেগমের সভাপতিত্বে ও লখপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো: সেলিম শেখ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ,সহসভাপতি সুবীর কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, মো: কওসার আলী ফকির, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, দপ্তর সম্পাদক নির্মল দাস, লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমডি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আসপিয়ার হোসেন।

বেতাগা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি নিলুফার ইয়াসমিন সহ এদিন বিকেলে সম্মেলনস্থলে লখপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে খুকুমণি বেগম ও মাহামুদা বেগম।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।