সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নলধা-মৌভোগ ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রবিবার ১লা অক্টোবর বিকাল তিনটায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শেখ ইমরুল হাসান।ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব কাজী বেলাল সাঈদ এর সঞ্চালনায় নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ফিরোজ মোড়ল এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সৈয়দ আলতাফ হোসেন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.হিটলার গোলদার, সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান,  নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক সরদার আবদুল কাদের।
এসময় উপজেলার বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে ফিরোজ মোড়ল ও জসিম উদ্দিন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।