সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়ন শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়ন শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শ্রমিক লীগ ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ সেপ্টেম্বর বিকাল তিনটায় বাহিরদিয়া মানসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম। বাহিরদিয়া মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় ও বাহিরদিয়া মানসা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহসভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কওসার আলী ফকির, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন লিঠু, বাহিরদিয়া মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম ফকির, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব শেখ আছাবুর রহমান। উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মো: কামরুল হাসান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান সহ এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রমিক লীগ, আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে মো: রফিকুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।