সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নির্বাচনে কে আসলো বা গেল দেখার বিষয় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

নির্বাচনে কে আসলো বা গেল দেখার বিষয় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে কে আসলো, কে গেল তা দেখার বিষয় নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়ায় দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে ইসি। এর জন্য যা যা প্রয়োজন সরকার সে উদ্যোগ নিয়েছে। আগামীতে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যারা ভুল ধারণা নিয়ে রয়েছেন তাদের সে ধারণা অচিরেই কেটে যাবে।

তিনি বলেন, দেশ এগিয়ে চলছে। এর সঙ্গে সঙ্গে বিনোদনেরও প্রয়োজন রয়েছে। সরকার এ ধরনের প্রতিষ্ঠান তৈরি করে না তবে উদ্যোক্তাদের পরিবেশ সৃষ্টি করে দেয়।

এ সময় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, মানা বের ব্যবস্থাপনা পরিচালক ওভাইস আকবানি প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।