সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই'র ১২ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

বাগেরহাটে দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই’র ১২ হাজার টাকা জরিমানা

বাগেরহাট জেলার মোংলা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) “বিএসটিআই আইন, ২০১৮” অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালিতহয়েছে।

এ অভিযানে বাগেরহাটের মোংলা বাজারের মেসার্স সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি পণ্যদু’টির অনুকূলে সিএম লাইসেন্স ব্যতিত মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন’ ২০১৮ অনুযায়ী ৩০/৩০ ধারায় ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মোংলায় বনফুল দধি ঘরে মেয়াদ বিহীন ফার্মেন্টেড মিল্ক ( দই) ফ্রিজে সংরক্ষন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী, ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন খুলনা বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) দীপঙ্কর কুমার দত্ত। জনস্বার্থে খুলনা বিএসটিআই’র এ কার্যক্রম অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।