সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
হঠাৎ ভক্তকে চড় মারলেন রেখা! | চ্যানেল খুলনা

হঠাৎ ভক্তকে চড় মারলেন রেখা!

বয়স ৭০ ছুঁইছুঁই। এর পরও দেখলে মনে হয় তরণী। যাকে এক ঝলক দেখার জন্য ভক্তদের আগ্রহের শেষ নেই। যার রুপে মুগ্ধ লাখো অনুরাগী। বলছিলাম বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখার কথা। যেকোনো অনুষ্ঠানে রেখা থাকা মানে সেখানকার মধ্যমণি তিনি। আপনি চাইলেও তার রুপের প্রশংসা না করে থাকতে পারবেন না। এ জন্যই হয়তো ভক্তরা তাকে দেখার পর ভিড় করতে থাকে।

এবার ভক্তকে ঘিরে ঘটলো অনাকাঙ্খিত ঘটনা। সম্প্রতি এক অনুষ্ঠানে চিত্রগ্রাহকদের ছবি তোলার পরে তার সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন এক অনুরাগী। তার বায়না শুনে সেখানেই তাকে চড় মারলেন রেখা!

তবে বিষয়টি কিন্তু রাগের বসে হয়নি। আসলে অনুষ্ঠানে রেখাকে দেখেই ছবি তোলার জন্য ঘিরে ধরেছিলেন চিত্রগ্রাহকেরা। তাদের মধ্যে ছিলেন এক অনুরাগীও। রেখার সঙ্গে একটি সেলফি তুলতে চেয়েছিলেন তিনি। অভিনেত্রীর কাছাকাছি আসতেই দিলো চড়! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। যদিও রাগের বশে অনুরাগীকে চড় মারেননি রেখা। ভিডিও থেকে স্পষ্ট, মজার ছলেই ওই কাজ করেছিলেন ‘সিলসিলা’ খ্যাত অভিনেত্রী।

১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে বিয়ে করেন রেখা। যদিও সেই বিয়ে টেকেনি। মাত্র সাত মাসের মাথায় আত্মহত্যা করেন মুকেশ। তার পর থেকে রেখা ‘সিঙ্গেল’।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।