সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে গ্রাহকদের সাথে কৃষি ব্যাংকের দ্বিপাক্ষিক সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে গ্রাহকদের সাথে কৃষি ব্যাংকের দ্বিপাক্ষিক সভা

বাগেরহাটের চিতলমারীতে দীর্ঘদিন আটকে পড়া খেলাপী ঋণ গ্রহীতাদের সাথে বাংলাদেশ কৃষি ব্যাংক চিতলমারী বাজার শাখার দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কৃষি ব্যাংক বাজার শাখার উদ্যোগে এ দ্বিপাক্ষিক সভার আয়োজন করা হয়।

এ সময় শাখা ব্যবস্থাপক প্রকৌশলী নিপন হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক দেবদাস সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বকেয়া ঋণ গ্রহীতাদের নিকট থেকে ঋণের অর্থ আদায় ও নতুন করে ঋণ প্রদানসহ গ্রাহকদের দ্বারগোড়ায় বিভিন্ন ধরণের ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষে আলোচনা করা হয়। সভাটি সঞ্চালনায় ছিলেন চিতলমারী বাজার শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা বদরুল আলম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।