সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশী মুরগি পালনে দ্বিগুণলাভ হওয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ডুমুরিয়ায় | চ্যানেল খুলনা

দেশী মুরগি পালনে দ্বিগুণলাভ হওয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ডুমুরিয়ায়

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে দেশি মুরগির খামার। অন্যান্য মুরগির থেকে এ মুরগি পালনে লাভ দ্বিগুণ। তবে সঠিকভাবে মুরগি পালনের উপায় জানতে হবে খামারিদের। কারণ দেশি মুরগি পালন খুব সহজ এবং খরচও কম। তাই এটি পালনে অল্প সময়ে অধিক লাভ করা সম্ভব। দেশি মুরগি পালনে অধিক লাভ হওয়ার কারণ অন্যান্য মুরগির একবার রোগ দেখা দিলে খুব ঝুঁকিতে থাকে, সে তুলনায় দেশি মুরগির ঝুঁকি কম। বাজারে দেশি মুরগির চাহিদা অন্যান্য মুরগির তুলনায় অনেক বেশি।

এব্যাপারে ডুমুরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির বলেন, বাণিজ্যিকভাবে খামার করে সে মুরগি বিক্রি করার ক্ষেত্রে দেশি মুরগি দিয়ে বাজারে প্রবেশ একদম সহজ। অন্যান্য মুরগি এক মাসের উৎপাদন খরচের তুলনায় দেশি মুরগির উৎপাদন খরচ কম। দেশি মুরগির বাচ্চা তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। অন্যান্য মুরগি খুব দ্রুত উৎপাদন হলেও সামগ্রিক খরচের তুলনায় লাভ কম এবং ঝুঁকিও অনেক বেশি। দেশি মুরগির বাজারদর খুব বেশি ওঠানামা করে না। যার ফলে বাজারে মুরগির দাম একবারে কমে যাওয়ার সম্ভাবনা কম থাকে। দেশি মুরগির ক্ষেত্রে দাম বৃদ্ধি ছাড়া কমেছে এমনটা দেখা যায় না।

ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের খলশি গ্রামের মো. তৈয়বুর রহমান গাজী জানান, বাণিজ্যিকভাবে দেশি মুরগি চাষ শুরু করেন। তিনি প্রথম ডিম ফুটিয়ে চাষ শুরু করেন। বর্তমান ১৫০টি মুরগি পালন করছেন। তার নিজের একটি ফার্মেসির দোকান থাকলেও পাশা?পাশি দেশি মুরগির চাষ করে স্বাবলম্বী হতে চান। উপজেলার রুদাঘরা ইউনিয়নের মধুগ্রামের মো. খোকন গাজির স্ত্রী হোসনে আরা বেগম ও আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামের বিজন কুমার বিশ্বাসের স্ত্রী দিপা বিশ্বাস ডুমুরিয়ার সাজিয়াড়া গ্রামের শিমা রাহা,রিংকু রাহা,খর্নিয়াগ্রামের ইসলাম মোড়ল,ও সাহস গ্রামের ইমরুল ইসলাম অনুরূপভাবে দেশি মুরগি বাণিজ্যিকভাবে পালন করে লাভবান হচ্ছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।