সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার' সাবেক স্বামী আটক | চ্যানেল খুলনা

মাগুরায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার’ সাবেক স্বামী আটক

মাগুরা সদরের সাজিয়ারা গ্রামে লিমা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিমা খাতুন মাগুরা সদরের বারাশিয়া গ্রামের মোঃ মনিরুজ্জামান এর মেয়ে।

আজ শুক্রবার (১৬ই জুন) সকাল ৭টার দিকে ডিভোর্স দেওয়া স্বামী সাকিল আহমেদের বাড়ির পাশে একটি গাছে হাটু মোড়ানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক আগে বর্তমান স্বামী মোঃ তপন লস্করের বাড়ি থেকে গত ফেব্রুয়ারি মাসে ডিভোর্স দেয়া সাবেক স্বামী শাকিল আহমেদের বাড়িতে গিয়ে এক সপ্তাহ সেখানে অবস্থানের পর তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এর এক পর্যায়ে শুক্রবার সকালে লিমার ঝুলন্ত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মাগুরা সদর থানার অফিসার তদন্ত মো: সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় লিমার সাবেক স্বামী শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।