সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শিক্ষক পিতার কবরের পাশে ছাত্রলীগ সভাপতি ওয়াসিম রানার দাফন | চ্যানেল খুলনা

চিতলমারীতে শিক্ষক পিতার কবরের পাশে ছাত্রলীগ সভাপতি ওয়াসিম রানার দাফন

ঢাকার সরকারী কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি, তুখোড় ছাত্র নেতা ওয়াসিম রানা তাহসানকে বাগেরহাটের চিতলমারীর হিজলা গ্রামের পারিবারিক কবরস্থানে শিক্ষক পিতা এনায়েত হোসেন মোল্লার কবরের পাশে দাফন করা হয়েছে। শনিবার বিকার সাড়ে ৫ টায় হিজলা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। জানায় ওয়াসিম রানার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার ব্যক্তি অংশ গ্রহণ করেন। রানার বন্ধুরা জানায় গতকাল দিবাগত রাত ১ টার দিকে সে ঢাকার বাসা গলায় রসি দিয়ে আত্ম-হত্যা করে। তবে কি কারনে মেধাবী এই ছাত্র নেতা আত্ম-হত্যা করছে প্রাথমিক ভাবে তা নিশ্চিত করা যায় নি।
এদিকে ছাত্র নেতা রানার অকাল মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।