সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা মকসুদুল আলমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন | চ্যানেল খুলনা

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা মকসুদুল আলমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শেখ মকসুদুল আলম (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৩১ মে) বিকেল ৫টায় ব্রাহ্মণরাকদিয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম শেখ মকসুদুল আলমের কফিনে জাতীয় পতাকা এবং ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
এসময় ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের উপস্থিতিতে ও মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন কার্যাদী সম্পন্ন হয়েছে।
মরহুমের পরিবার জানান, বীর মুক্তিযোদ্ধা শেখ মকসুদুল আলম (৭৫) বুধবার (৩১ মে) সকাল ৬টার দিকে খুলনা একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তিনি প্রায় দেড়মাস যাবৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও ৪ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।