সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৫ জুন খুলনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

৫ জুন খুলনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৫ জুন খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) সকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিশ^ পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশকে বাঁচাতে হলে পলিথিন বর্জন করতে হবে। শিশুসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। পলিথিনের উৎপাদন বন্ধ করে পরিবেশ বান্ধব পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে ৫ জুন সকাল পৌনে নয়টায় খুলনা রেলস্টেশন থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শামীমউল হাসান শামীম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।