সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উদযাপন | চ্যানেল খুলনা

ডুমুরিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উদযাপন

বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিবাদ্য সামনে রেখে ডুমুরিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকাল ৯ টায় নিজস্ব কার্যালয়ে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি আলোচনা ও পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা শ্রমিক নির্মাণের সভাপতি গাজী নজরুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের প্রভাষক ও ডুমুরিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আব্দুল কাইউম জমাদ্দার, বক্তব্য রাখেন,
উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম শেখ,মো.মাহবুবুর রহমান মল্লিক,বাবর আলী শেখ,আব্দুল খালেক আলমগীর মোড়লসহ আরো অনেকে, প্রধান অতিথি বলেন বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।