সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১১ টায় ঘন্টা ব্যাপী (১২ এপ্রিল) উপজেলা মহিলা পরিষদ কার্যালয়ের সামনে  হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে বেআইনি সালিশিতে এক অসহায় নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন, সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামে সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক, মহিলা পরিষদের সাবেক সভাপতি জাহানুর বেগম, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। নারী নেত্রী সাহিদা হক বলেন, বেআইনিভাবে সালিশির মাধ্যমে অসহায় নারীদের নির্যাতন করা ন্যাক্কারজনক ঘটনা। সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণলাল গুহ বলেন, বেআইনিভাবে কোন সালিশি মীমাংসা করা যাবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আশ্রয় আনা হোক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।