সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে ছাত্রলীগ কর্মী সাকিব হত্যার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন | চ্যানেল খুলনা

পিরোজপুরে ছাত্রলীগ কর্মী সাকিব হত্যার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কদমতলায় ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার হত্যার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার সকালে শহরের টাউন ক্লাব সড়কে কদমতলা এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের মো: আলতাফ হোসেন হাওলাদারের পুত্র।
মানববন্ধনে বক্তব্য রাখেন কদমতলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: হানিফ খান, নিহত সাকিবে মা দেলোয়ার বেগম, নিহত সাকিবে ভাই আতিকুর রহমান সজল সহ এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, সাকিব হত্যার আসামীরা বিভিন্ন ভাবে সাকিবের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। ছাত্রলীগের এক তরুন কর্মীকে হত্যা করেও এলাকায় তারা তাদের প্রভাব বিস্তার করছে। তাই এ হত্যা মামলার আসামী সায়েদ, শাহিদ, আনিস, বেল্লাল, হাফিজ ও দুলালের ফাঁসির দাবী করেন। যাতে করে এ হত্যাকান্ডের সঠিক বিচার হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ০৭ মে স্থানীয় ছাত্রলীগের নতুন কমিটি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয় ছাত্রলীগ কর্মী সাবিক হাওলাদার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

আনোয়ারায় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের এক মাস পর আসামি গ্রেপ্তার

হত্যার দুই বছর পর মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।