সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় আমের বাম্পার ফলনের আশা করছে চাষিরা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় আমের বাম্পার ফলনের আশা করছে চাষিরা

শেখ মাহতাব হোসেন :: ডুমুরিয়ায় আমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আমের গাছগুলোতে গুটি দেখা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমের উৎপাদন ভালো হবে। এই জেলা আমের জন্য বিখ্যাত না। তবে স্থানীয় জাতের নাক ফজলী, গোপালভোগ আম অনেক জনপ্রিয়তা পেয়েছে।

সূত্রে জানা যায়, ডুমুরিয়ায় এ বছর চাষিরা ৪ হেক্টর জমিতে আমের চাষ করেছেন। এখান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার মেট্রিক টন। এছাড়া বে- সরকারি ভাবে ২ শতাধিক আমের বাগানও রয়েছে। তবে স্থানীয় জাতের মধ্যে নাকফজলী, সুবর্ণরেখা, সুরমাফজলী, ক্ষিরশাপাত, আশ্বিনা, গোপালভোগ, নেংড়া আম বেশ জনপ্রিয়।
ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামের আম চাষী রফিকুল ইসলাম বলেন। এ জেলায় নাকফজলি জাতের আমের অনেক চাহিদা রয়েছে। এই আম সাধারণত কিছুটা লম্বাটে আকৃতির হয় এবং বিচি থাকে ছোট। খেতে অনেক সুস্বাদু। এই আম উঠার সাথে সাথে বিক্রি হয়ে যায়। এ বছর আম চাষ করে লাভবান হতে পারবো বলে আশা করছি।

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন বলেন, এ জেলায় অনেক জাতের আম উৎপাদন হয়। তার মধ্যে নাকফজলি ছাড়াও গোপালভোগ আমের সঙ্গে নেঙ্গড়া আমের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গাছ গুলোতে ব্যাপক হারে আমের গুটি আসছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলনের আশা করছি।
এছাড়া আমরা কৃষকদের সকল ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি

খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

ডুমুরিয়ায় ধান চাষিদের হতাশা, দাম পতন ও বৃষ্টিতে ক্ষতি

খুলনায় ডিবির অভিযানে উইন কোরেক্স সিরাপসহ এক ব্যক্তি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।