সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষক, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, সহকারী শিক্ষা কর্মকর্তা কে এম জামান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, জাতীয় পার্টির জেপি সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রধান শিক্ষক সান্তনা চক্রবর্তী, আল মামুন সহ আরো অনেক। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।