সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে কৃষকদের সার ও বীজসহ কৃষি প্রণোদনা বিতরণ | চ্যানেল খুলনা

ফকিরহাটে কৃষকদের সার ও বীজসহ কৃষি প্রণোদনা বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজসহ কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এদিন মোট ৩০০ কৃষক-কৃষানীদের  ৫ কেজি আউশ ধানের বীজ,  ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে কৃষকদের হাতে কৃষি প্রণোদনা বিতরণ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।
ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুস সামাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ মন্ডল, বিপুল পাল, মো. বিল্লাল শেখ, বিপ্লব দাস, কৃষক মো. আছাদুজ্জামান প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।