সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

ফকিরহাটে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধিত হয়েছে। ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের আয়োজনে সোমবার ১৩ ফেব্রুয়ারী সকাল দশটায় কাজি আজহার আলি কলেজ মাঠে ওই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।
কন্ঠে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও ফেষ্টুনসমেত বেলুন ওড়ানোর মধ্য দিয়ে উদ্বোধিত ওই অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রাজ্জাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হিটলার গোলদার, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু, আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ ঠাকুর দাশ রায় সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দুই দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিন ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।