সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৩ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৩ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ

খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ সোমবার দুপুরে শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান শ্রমিক-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। যশোর জেলার ১২ জনের মাঝে আট লাখ টাকা, বাগেরহাট জেলার ২২ জনের মাঝে ১৪ লাখ ১০ হাজার, সাতক্ষীরা জেলার সাত জনের মাঝে দুই লাখ ৮৫ হাজার টাকা, নড়াইল জেলার ১৩ জনের মাঝে আট লাখ ২০ হাজার টাকা এবং মাগুরা জেলার এক জনের মাঝে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। মোট ৫৫ জনের মাঝে ৩৩ লাখ ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে খুলনা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপমহাপরিদর্শক ডাঃ নবীন কুমার হাওলাদার ও শ্রম দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী জিহাদ গ্রেফতার

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩

খুলনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।