সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শৈলকুপায় ইবি ছাত্রদলের সাবেক সভাপতির উপর হামলা, আহত ৫ | চ্যানেল খুলনা

শৈলকুপায় ইবি ছাত্রদলের সাবেক সভাপতির উপর হামলা, আহত ৫

ঝিনাইদহ প্রতিনিধি  :: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ জানুয়ারী) রাত ৭ টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনা ঘটেছে।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক ঢাকায় যাবার উদ্দেশ্য গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডে উপস্থিত হয়। এসময় তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বেশ কিছু নেতাকর্মী উপস্থিত হয়। অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা।

এ বিষয়ে ইবি ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক জানান,কোন রাজনৈতিক কর্মসূচি নয়, বাসে উঠে ঢাকায় যাবার উদ্দেশ্য গাড়াগঞ্জ পোঁছালে স্থানীয় অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী রামদা, লাঠি দিয়ে হামলা চালায়। এতে করে বেশ কিছু নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। নিন্দা জানোনোর ভাষা আমার জানা নেই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।