সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলাকালে কেএমপির নিষেধাজ্ঞা | চ্যানেল খুলনা

খুলনায় সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলাকালে কেএমপির নিষেধাজ্ঞা

৩০ এবং ৩১ ডিসেম্বর খুলনা মেট্রোপলিটন এলাকায় সপ্তদশ শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি স্কুল ও স্কুল-২ পর্যায়ের পরীক্ষা চলাকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে নিম্নলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা তিতোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা মেট্রোপলিটন এলাকার ৫৩টি কেন্দ্রে প্রিলিমিনারি স্কুল ও স্কুল-২ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।