সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে ৮দফা দাবিতে কৃষক ক্ষেতমজুরদের বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

পিরোজপুরে ৮দফা দাবিতে কৃষক ক্ষেতমজুরদের বিক্ষোভ মিছিল

পিরোজপুর প্রতিনিধি :: খাসজমি প্রকৃত ভূমিহীন ক্ষেতমজুরদের মাঝে বন্টণ,অবিলম্বে পল্লী রেশনিং চালু করে চাল-আটা ৫ টাকা , তেল-ডাল ৩০ টাকা ও লবন-চিনি-কেরোশিন ১৫ টাকা দরে বিক্রির দাবি সহ মোট ৮ দফা দাবিতে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে কৃষক,ক্ষেতমজুর ও বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির পিরোজপুর জেলা কমিটির ব্যানারে একর্মসূচি পালন করা হয়। এসময় বিক্ষোভ সমাবেশে যোগ দেয় কৃষক,শ্রমিক,ক্ষেতমজুর ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। মিছিল শেষে বক্তারা বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থার বেহাল দশা চলছে। একজন দিনমজুর দুবেলা-দুমুঠো ভাত খেতে পারছে না। অথচ প্রতিদিন খবরে দেখা যাচ্ছে,সরকার দেশে একের পর এক উন্নয়নের নামে প্রকল্প বানিয়ে অর্থ লুটপাট করছে। তাই আমরা কৃষক,ক্ষেতমজুর,ছাত্র সহ সবাই ঐক্যবদ্ধ হচ্ছি। সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো সহ ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য। এসময় বক্তব্য রাখেন,জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ডাঃ তপন বসু, যুব ইউনিয়নের আহ্বায়ক উজ্জল গুহ,সদস্য মোঃ ফরিদ সহ আরো অনেকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।