সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় বিএনপির ২৪ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ | চ্যানেল খুলনা

মাগুরায় বিএনপির ২৪ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ

ছাত্রলীগের দায়ের করা মামলায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের ২৪ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন মাগুরা জজ আদালত। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে জামিন শুনানীর দিনে ২৮ জন আসামি আদালতে হাজির হলে চার জনের জামিন মঞ্জুর করে পৌর বিএনপির আহ্বায়ক মাদুদ হাসান কিজিল, আমিনুর রহমান খান পিকুল জজেলা ছাত্রদলে সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ২৪ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান আদালত।

গত ২৭ আগস্ট বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে সদর উপজেলা পরিষদের সামনে বোমা হামলাসহ আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হলে মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে মামলা দায়ের করে। এছাড়া ঘটনার দিন সদর থানা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্সী মাহমুদুর রহমান তিতাসসহ ছয় জনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় মাগুরা জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই মিথ্যা বানোয়াট গায়েবী মামলায় নেতা কর্মীদের জামিন নামঞ্জুর করায় তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এবং সেই সাথে গত ২৭ আগস্ট মাগুরা শহরে যে অস্ত্র প্রদর্শন করা হয় তা উদ্ধারের দাবি জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।