সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ স্বপদে বহাল | চ্যানেল খুলনা

চিতলমারীতে আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ স্বপদে বহাল

বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া আডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ আজিজুল হক মোল্লাকে স্বপদে বহাল করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় পক্ষের আপোষ মিমাংশার শুনানি শেষে তাকে সর্বসম্মতিক্রমে স্বপদে বহাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেচ্ছ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষকম-লী। এ সময় ১ম পক্ষ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এফ,এম, বদরউজ্জামান ও ২য় পক্ষ অধ্যক্ষ আজিজুল হক মোল্লার আপোষ নামায় স্বাক্ষর করার মাধ্যমে দীর্ঘদিনের বিরাজমান দ্বন্দ্বের নিরসন হয়। আপোষ মিমাংশার পরে ওই দিন দুপুরে অধ্যক্ষ আজিজুল হক কলেজের দাপ্তরিক কাজের দায়িত্ব গ্রহন করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।