সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় মিঠাখালি ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন | চ্যানেল খুলনা

মোংলায় মিঠাখালি ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

মোংলার মিঠাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব কর্মকান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মিঠাখালি ইউনিয়নবাসীর ব্যানারে মোংলা উপজেলার সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, উৎপল মন্ডল নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। মিঠাখালি ইউনিয়নে আসা সরকারি বিভিন্ন সহায়তার কার্ড চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল নিজের লোকদের বণ্টন করেন। তিনি বাংলাদেশ সরকারের খোলা বাজারে চাউল বিক্রির কর্মসূচীর অংশ হিসেবে ওএমএস এর কার্ডে গরীব, অসহায় ও দুস্থ্য মানুষের নাম বাদ দিয়ে চেয়ারম্যান নিজের পছন্দের লোকদের কার্ড দিয়েছেন এবং সরকারের দেওয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজের অনিয়ম এবং দূর্নীতি করছেন চেয়ারম্যান। বক্তারা বলেন এতে সরকারের ভাবমূূূূর্তি নষ্ট হচ্ছে। সঠিক তদন্ত করে চেয়ারম্যান এর বিচারের দাবী জানান স্থানীয়রা।
এসময় মানববন্ধনে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, অভিযোগ পেয়েছি। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। আমরা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে, এবং আমরা ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।