সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোশ্যাল মিডিয়া স্ক্রল করে সময় নষ্টের জন্য নয় : জাকারবার্গ | চ্যানেল খুলনা

সোশ্যাল মিডিয়া স্ক্রল করে সময় নষ্টের জন্য নয় : জাকারবার্গ

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ তার বেশির ভাগ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেই ব্যয় করেন। কিন্তু সাধারণ মানুষের মতো শুধু স্ক্রল করতে করতে সময় অপচয় করেন না তিনি। জাকারবার্গ মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম যখন যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার হয়, তখন এটি খুবই ভালো।
সম্প্রতি জো রোগান এক্সপেরিয়েন্স পডকাস্টে এ বিষয়ে কথা বলেন মেটার সিইও। সেখানে তিনি বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের উপকারে আসতে পারে, যদি এসব সামাজিক যোগাযোগমাধ্যম প্রাথমিকভাবে অন্যদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়।

তিনি বলেন, আপনি যদি সেখানে শুধু বসে থাকেন এবং যা দেখেন তাই গ্রহণ করেন তাহলে হবে না। এটা একেবারেই অপ্রয়োজনীয় বলছি না। কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ গড়ে তোলা হলে আপনি যে সমস্ত ইতিবাচক সুবিধা পেতেন, ততটা আপনি পাবেন না।
জাকারবার্গ দাবি করেছেন, ফেসবুক ও মেটাভার্স নিয়ে তার লক্ষ্য, মানুষকে ইন্টারনেটে আরও বেশি সময় ব্যয় করতে দেওয়া নয়। বরং তিনি চান ইতিবাচক কোনো কাজে ইন্টারনেটে প্রত্যেকের সময়কে আরও সক্রিয় করে তোলার জন্য।
জাকারবার্গ বলেন, আমি চাই না মানুষ কোনো কারণ ছাড়াই কম্পিউটারের সামনে বসে সময় পার করুক। স্ক্রিনে যে সময়টা দিচ্ছে তা যেন সঠিক ব্যবহার হয়।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

দীর্ঘ ছুটিতে দেশে আসা প্রবাসীদেরও ফোন রেজিস্ট্রেশন করতে হবে

বিদেশি সিম ব্যবহার করলেই জরিমানা, ভারতে আইফোন বিক্রিতে নতুন নিয়ম

১৬ ডিসেম্বর চালু এনইআইআর: বন্ধ হবে না পুরোনো ফোন, যাচাই করে ক্রয়

অবৈধ ও নকল মোবাইল চিহ্নিত করবে এনইআইআর, চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।