সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে মন্দিরের সভাপতির ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

চিতলমারীতে মন্দিরের সভাপতির ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাটের চিতলমারীর খড়মখালী শ্রী শ্রী হরিসভা আশ্রমের জায়গা দখল ও মন্দির সভাপতিসহ ভক্তদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর ১ টায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রহ্মগাতী গ্রামে সংবাদ সম্মেলন করেছেন মন্দির কমিটির সভাপতির রবিন মন্ডল।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মন্দির রবিন ম-ল বলেন, দীর্ঘদিন ধরে হরিদাস মজুমদার নামের এক ব্যক্তির সাথে হরিসভা আশ্রমের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জায়গা নিয়ে দীর্ঘ মামলা মকদ্দমা চলার পর উচ্চ আদালতের রায় মন্দিরের পক্ষে আসে। তাছাড়া দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে মন্দিরের ওই জায়গায় পূজা অর্চনা, মন্দিরের প্রসাদ রান্না ও প্রসাদ বিতরণের কাজে ব্যবহৃত হয়ে আসছে। গত শুক্রবার ( ২৬ আগস্ট) সকাল ৮ টার দিকে উক্ত হরিদাস মজুমদার ২০/২৫ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে মন্দিরের ওই জায়গা অবৈধভাবে দখল করতে আসে। এ সময় তাদের বাধা দিলে হরিদাস মজুমদারের নের্তৃত্বে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রের দিয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলায় গোপাল জয়ধর ও আমি গুরুতর আহত হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চিতলমারী হাসপাতালে ভর্তি করে। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন চরবানিয়ারী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য কানন কির্ত্তুনীয়া, মন্দিরের সেবাইত ধীরেন বালা, পূজারী গোপাল জয়ধর, নিহার রায় প্রমুখ।

এ ব্যাপারে হরিদাস মজুমদার সাংবাদিকদের জানান, হামলায় আমি নিজেই অসুস্থ। আমার জায়গা দীর্ঘদিন ধরে মন্দির কমিটি দখল করে রেখেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।