সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা

বাগেরহাটের চিতলমারীর শিবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকাল ৩ টায় শিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওলিউজ্জামান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শহিদুল হক, সুখময় ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আনোয়ার বাবু, অবনী মোহন বসু, কোষাধ্যক্ষ মোকবুল হোসেন মুন্সী, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়াসহ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।