সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ স্বপদে বহাল | চ্যানেল খুলনা

চিতলমারীতে আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ স্বপদে বহাল

বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া আডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ আজিজুল হক মোল্লাকে স্বপদে বহাল করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় পক্ষের আপোষ মিমাংশার শুনানি শেষে তাকে সর্বসম্মতিক্রমে স্বপদে বহাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেচ্ছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষকমন্ডলী। এ সময় ১ম পক্ষ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এফ,এম, বদরউজ্জামান ও ২য় পক্ষ অধ্যক্ষ আজিজুল হক মোল্লার আপোষ নামায় স্বাক্ষর করার মাধ্যমে দীর্ঘদিনের বিরাজমান দ্বন্দ্বের নিরসন হয়। আপোষ মিমাংশার পরে ওই দিন দুপুরে অধ্যক্ষ আজিজুল হক কলেজের দাপ্তরিক কাজের দায়িত্ব গ্রহন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।