সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আবারও উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচ | চ্যানেল খুলনা

আবারও উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচ

প্রথমবারের মতো কোনো মেজর ইভেন্টের ফাইনাল খেলতে নামা নিক কির্গিয়সকে দারুণভাবে হারিয়েছে ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জকোভিচ। জকোভিচের অভিজ্ঞতার কাছেই হার মানলেন কির্গিয়াস।
তিন ঘণ্টার লড়াইয়ে অজি তারকাকে হারিয়ে আবারও উইম্বলডনের খেতাব জিতলেন জকোভিচ। এ নিয়ে টানা চতুর্থবার ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ার এই কিংবদন্তি।

তবে ম্যাচের শুরুটা ভালোই ছিল নিকের। জকোভিচের কাছ থেকে প্রথম সেট ছিনিয়ে নেন তিনি। তবে শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে জয়ী জকোভিচই।
এই নিয়ে মোট সাত বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন জকোভিচ। ২০২২ সালের আগে তিনি ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে উইম্বলডনের খেতাব জেতেন। করোনা মহামারির জন্য ২০২০ সালে উইম্বলডন অনুষ্ঠিত হয়নি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

এশিয়া কাপ আর্চারিতে সোনার স্বপ্ন দেখছে বাংলাদেশ

বেনাপোলে প্রীতি ফুটবল-ক্রিকেট ম্যাচ আজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আইসিসির সুখবর পেলেন খুলনার ছেলে মিরাজ

ইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা

পাকিস্তানকে হারিয়েই ইফতার করতে গেল বাংলাদেশ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।