সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালে বাঁধ দিয়ে ঘের ব্যবসা, মোরেলগঞ্জে দুটি স্থানে বাঁধ কেটে দিলেন এসিল্যান্ড | চ্যানেল খুলনা

খালে বাঁধ দিয়ে ঘের ব্যবসা, মোরেলগঞ্জে দুটি স্থানে বাঁধ কেটে দিলেন এসিল্যান্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে তেলিগাতি ইউনিয়নে ৫ কিলোমিটার খালের অবৈধ বাঁধ কেটে পানি চলাচলের উন্মুক্ত করলেন সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আব্দুল মালেক।
বৃহস্পতিবার বেলা ১২টায় তেলিগাতি গ্রামে ইছামতি নদীর প্রশাখা তেলিগাতি হয়ে হরগাতি অভিমুখী দড়াটানা নদীর সাথে সংযোগ ৫ কিলোমিটার এ খালটির বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে আটকে রেখে পানি চলাচল বন্ধ করে ব্যাক্তিসার্থে মৎস্য ঘের করে আটকে রেখেছে প্রভাবশালীরা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী কর্মকতার নির্দেশনায় দুটি স্থানে বাঁধ কেটে দিলেন সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আব্দুল মালেক। এ সময় ইউপি চেয়ারম্যান মোরর্শেদা আক্তার, পুলিশের একটি টিম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী নদী ও খাল বিল জলাশয় রক্ষার্থে ভূমি মন্ত্রণালয়ের ডেলটা প্রকল্পের মাধ্যমে আটকে থাকা খালগুলোর পানি চলাচল সুগম করা হবে। প্রতিটি ইউনিয়নের অবৈধভাবে বাঁধ দিয়ে আটকে রাখা খালগুলো পর্যায়ক্রমে কেটে দিয়ে উন্মুক্ত করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।