সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে জব্দকৃত ডাম্পিং চাল উন্মুক্ত নিলামে বিক্রি | চ্যানেল খুলনা

মোল্লাহাটে জব্দকৃত ডাম্পিং চাল উন্মুক্ত নিলামে বিক্রি

বাগেরহাটের মোল্লাহাটে চার বছর পূর্বের জব্দকৃত ১৩৮০০ কেজি ডাম্পিং খাবার অযোগ্য চাল উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে। আদালতের নির্দেশে মোল্লাহাট উপজেলা নিলাম কমিটির আয়োজনে বুধবার সকাল ১১টায় মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজার খাদ্য গুদাম চত্বরে এ উন্মুক্ত নিলাম বিক্রি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নিলাম কমিটির সভাপতি মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত এ নিলাম বিক্রি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলম, ওসিএলএসডি লুৎফুন নাহার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, ইউপি সদস্য কে,এম রুবেল, ঠিকাদার এস,এম, নাসির উদ্দিন, ফজলে এলাহী লেবীন, মোঃ আরিফুজ্জামান দুলাল, আওলাদ হোসেন প্রমূখ।
মোট ৭ জন নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা মোঃ কামরুল ইসলাম মোল্লা প্রতি কেজি নয় টাকা দশ পয়সা মূল্যে মোট এক লক্ষ পচিশ হাজার পাচশত আশি টাকা নগদ পরিশোধ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।