সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে লরী ও ট্রলির সংঘর্ষে চালকসহ ৪ শ্রমিক আহত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে লরী ও ট্রলির সংঘর্ষে চালকসহ ৪ শ্রমিক আহত

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা- ঢাকা মহাসড়কে জ্বালানি তেলের ট্যাংক বাহী লরি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছে । বুধবার (২৯ জুন) সকাল ১১ টায় খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় এদুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এরা হলেন সানাল খাঁর ছেলে লাল খাঁ মিয়া (২৮), সেলিম শিকদারের ছেলে রুমান শিকদার (২৫), শাজাহান খাঁর ছেলে তায়েব খাঁ (২৫) ও বাবু খাঁর ছেলে সজীব খাঁ (২৪) এদের প্রত্যেকের বাড়ি লড়াইল জেলার কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামে। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে।
বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় গোপালগঞ্জ থেকে আসা তেল ভর্তি লরী ও মোল্লাহাট গামী একটি ট্রলির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রলির চালকসহ ৪ শ্রমিক আহত হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় তেল ভর্তি লরি ও ট্রলিটিকে জব্দ করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। দূর্ঘটনার পরেই লরীর চালক পালিয়ে গেছে। পরবর্তী আহনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।