সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটায় ৪০ মণ ওজনের গরু ২০ লাখ টাকা | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় ৪০ মণ ওজনের গরু ২০ লাখ টাকা

এবার কোরবানির ঈদে বটিয়াঘাটার (ডন মোস্তফার) মূল্য ২০ লাখ টাকা ধরা হয়েছে

গরুর নাম ডন, কিন্তু এলাকা বাসি চেনে (ডন মোস্তফা) নামে। এবার ঈদে সেই সাদা কালো গরুর মূল্য ধরা হয়েছে বিশ লাখ টাকা। এলাকায় গরুর মালিককে সবাই উপজেলা আ’লীগ নেতা এবং (ডন মোস্তফা) নামে পরিচিত। মোস্তফা শেখ তিনি মাছের ব‍্যবসার পাশাপাশি গরুর খামার করাও তার অনেক দিনের শখ।

তার খামারে রয়েছে ছোট বড় বেশ কিছু হাইব্রিড জাতের গরু। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ধাদুয়া গ্রামের ফেরদৌস শেখের পুত্র মোস্তফা শেখ বলেন, আমার খামারে অনেক গরু ছিলো। কিন্তু করোনার কারনে গরুর ব‍্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম।

গরুর মালিক মোস্তফা শেখ আরো বলেন, আমার গরুর মুল্য অনুঃ ২০ লাখ টাকা বিক্রির চিন্তা ভাবনা নিয়েছি, সেক্ষেত্রে আমার নেত্রী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমার গরুটি পছন্দ করে নেন, তাহলে বঙ্গবন্ধু কন্যা আমার মমতাময়ী মা তিনি আমাকে যে মূল্য দেবেন, সেই মূল্যে আমি তাকে এই (ডন মোস্তফা) কে তুলে দেবো বলে তিনি দাবি করেন।

ডন নামের গরুটি হলো, হলেস্টান ফ্রিজিয়ান জাতের। বয়স চার বছর। গরুর উচ্চতা ৬ ফিট, দৈর্ঘ‍্য সাড়ে ৮ মিটার। ডনের আনুঃ ওজন প্রায় ৪০ মন হবে বলে তিনি দাবি করেন। তবে সরজমিন গিয়ে দেখা যায়, গরুটিকে ইশারা দিয়ে দাঁত বের করতে বল্লে সে দাঁত বের করে দেখায়।

অন্য দিকে মোস্তফা শেখ আসছে কোরবানির ঈদে (ডন মোন্তফা) নামের গরুটি বিক্রি করবেন। সেক্ষেত্রে যদি কোন ব্যক্তি যোগাযোগ করতে চান তাহলে ০১৭৭১৪৫৭০৪৭ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।