সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বিক্ষোভকারীদের হামলায় থানা এলাকা রণক্ষেত্র, আহত-২০ | চ্যানেল খুলনা

ফেসবুকে কলেজ ছাত্রীর ধর্মীয় অবমাননাকর পোস্ট

চিতলমারীতে বিক্ষোভকারীদের হামলায় থানা এলাকা রণক্ষেত্র, আহত-২০

বাগেরহাটের চিতলমারীতে এক কলেজছাত্রীর ফেসবুক আইডি থেকে ধর্মীয় অবমাননাকর পোস্টের প্রতিবাদে সোমবার (২০ জুন) দুপুর ১২ টার দিকে একদল বিক্ষোভকারী থানা ঘেরাও করে। এ সময় বিক্ষোভ কারীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ায় থানা এলাকা রণ ক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ জানায় , উপজেলার চরডাকাতিয়া গ্রামের সনাতন ধর্মের এক কলেজ ছাত্রীর ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননাকর একটি পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় ওই ছাত্রীকে (১৯ জুন) রাতে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তবে ওই ছাত্রির দাবী তার ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে। বিষয়টি চারিদিকে জানাজানি হলে সোমবার (২০ জুন) দুপুর ১২ টার দিকে একদল বিক্ষোভকারী ওই ছাত্রীর শাস্তি দাবি করে থানা ঘোরাও করে। এ সময় বিক্ষোভ কারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ায় থানা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভ কারীরা ব্যাপক তা-ব চালিয়ে ২টি পুলিশ ভ্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ ৭Ñ৮ টি মোটর সাইকেল ভাংচুর করে। এছাড়া থানা ভবনে ব্যাপক ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউ- ফাঁকা গুলি চালায়। হামলায় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের প্রাথমিক ভাবে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা গ্রহন করেন। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাশেলুর রহমান জানান, ওই ছাত্রীর ফেসবুক আইডি পরীক্ষার জন্য বিষেজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। বিক্ষোভকারীদের হামলায় ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া তারা হামলা চালিয়ে পুলিশের ২ টি ভ্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ ১২ টি মোটর সাইকেল ভাংচুর করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান থানায় সংঘষের ঘটনায় ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।