সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে গৃহিনীর চুল কেটে দিলেন মেম্বার, দুই জনের বিরুদ্ধে মামলা ! | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে গৃহিনীর চুল কেটে দিলেন মেম্বার, দুই জনের বিরুদ্ধে মামলা !

বাগেরহাটের মোরেলগঞ্জে পরকীয়া প্রেমের অভিযোগে এক গৃহিনীর (২৫) চুল কেটে দিয়েছেন সাবেক এক ইউপি সদস্য। শুক্রবার ভোররাত ৩টার দিকে বলইবুনিয়া ইউনিয়নের কিচমতজামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা গৃহিনীর স্বামী সৌদি প্রবাসী। সে দুই সন্তানের জননী।
ঘটনার সময় ওই গৃহিনী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে তাকে রক্ষার অনুরোধ জানান। মোড়েলগঞ্জ থানা পুলিশ গতকাল ভোররাত ৫ টার দিকে ঘটনাস্থলে পৌছে গৃহিনীকে উদ্ধার করে। একই সাথে তার চুল কেটে দেওয়া সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনজিলা বেগমকে (৫০) ও তার ছেলে রিয়াদ খানকে (২৬) আটক করে থানায় নিয়ে যায়।

থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্যাতিতা গৃহিনীকে উদ্ধার করে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত নারী ইউপি সদস্য মনজিলা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতা গৃহিনী বাদি হয়ে ২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলে ওসি জানিয়েছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।