সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় স্কুল ছাত্রীকে তুলে আনার চেষ্টাকালে গনপিটুনিতে নিহত ১,আহত ২ জন | চ্যানেল খুলনা

মাগুরায় স্কুল ছাত্রীকে তুলে আনার চেষ্টাকালে গনপিটুনিতে নিহত ১,আহত ২ জন

মাগুরার শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামে এক স্কুল ছাত্রীকে তুলে আনার চেষ্টাকালে গনপিটুনিতে গুরতর আহত রাসেল শেখ নামে এক যুবকের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মন্জুরুল জোয়াদ্দার ও রাজু মৃধা নামে আরো ২ যুবক। নিহত রাসেল একই উপজেলার বরিশাট গ্রামের জলিল শেখের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর দাদী জানান, বরিশাট গ্রামের আজাদ আলী জোয়াদ্দারের ছেলে মঞ্জুরুল তার নাতনীকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো। যার ফলে তার স্কুলে যাওয়া বন্ধ করে বিয়ের সিদ্ধান্ত নিই। আজ বুধবার আমার নাতনীর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাত ৮ টার দিকে দুইটি মটরসাইকেল যোগে মঞ্জুরুল ও তার সহযোগী রাসেল শেখ, রাজু মৃধা, লিমন মৃধা ও সিয়াম উদ্দিন কে সাথে নিয়ে বাড়িতে ঢুকে আমার নাতনীকে জোর পূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে।

নিহত রাসেলের চাচা আলী হাসান জানান, তার ভাতিজা রাসেলের বন্ধু মঞ্জুরুলের সাথে ছোনগাছা গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আজ মেয়েটির বিয়ে হবে এমন খবরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মঞ্জুরুলের সাথে রাসেল সহ আরো কয়েকজন বন্ধু মেয়েটির বাড়িতে যায়। এসময় মেয়েটির পরিবারের লোকজন তাদেরকে ধরে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই।

মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মাগুরা শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামের এক স্কুল ছাত্রীকে প্রেম ঘটিত কারনে কয়েকজন যুবক জোর পূর্বক তুলে আনার চেষ্টা করে। ছাত্রীর মায়ের চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসি ছুটে এসে ওই যুবকদের ধরে বেধড়ক লাঠি পেটা করে। পরে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে রাসেল শেখের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টায় রাসেলের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে রাসেলের লাশ নিয়ে পরিবারের স্বজনরা ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।