সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার শিক্ষক, সদ্য প্রয়াত বীরেণ স্যারের স্মরণ সভা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার শিক্ষক, সদ্য প্রয়াত বীরেণ স্যারের স্মরণ সভা

শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে জোবায়েদ আলী মিলনায়তনে, ডুমুরিয়ার সর্বজন শ্রদ্ধেয়, সদ্য প্রয়াত আদর্শ শিক্ষক বীরেণ স্যারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক মন্ত্রী ও বর্তমান সাংসদ জনাব নারায়ণ চন্দ্র চন্দ। সহকারী অধ্যাপক নুরুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভায় স্থানীয় স্কুল কলেজের অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বহু গুণীজন উপস্থিত ছিলেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে বীরেণ স্যারের পরিচিতি এলাকার প্রায় সবারই জানা।

সাধারণ জীবনযাপনে অভ্যস্ত, যিনি ছিলেন নির্লোভ, সততা ও সত্যবাদীতার উদাহরণ, নীতি আদর্শ নিয়ে সোজাসাপ্টা কথা বলা এই আদর্শ শিক্ষক; বীরেণ স্যারের স্মৃতিচারণে তাঁর জীবনের নানা স্মৃতি নিয়ে আলোচনা হয়।

ডুমুরিয়া হাইস্কুলের সাবেক বাংলা শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাস (বীরেন স্যার) গত ১৯ মে বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া চৌরঙ্গী মোড়ে মোটরবাইকের সাথে দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
স্যারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গত ২৮ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই প্রিয় শিক্ষকের দূর্ঘটনা জনিত মৃত্যুতে গভীর শোক, তাঁর আত্মার শান্তি কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।