সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধার বসত বাড়ি দখলের অভিযোগ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধার বসত বাড়ি দখলের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধার বাড়ি দখল করেছে একটি কুচক্রী মহল। ঘটনাটি ঘটেছে মোরেলগঞ্জ পৌর সদরের ভাইজোড়া এলাকায়। এ ঘটনার প্রতিকার চেয়ে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছে বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুস সালামের ছেলে মো. সম্রাট হোসেন নাদিম।
অভিযোগের সূত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জীবিতাবস্থায় ১৯৯৯ সালে তার ছেলে মো. সম্রাট হোসেন নাদিমের নামে কবলা মূলে ০.৬ শতক জমি ক্রয় করে ওই জমিতে ঘর-বাড়ি তৈরী করে বসবাস করে আসছিলেন। ২০০৩ সালে আব্দুস সালাম মারা যাবার কারনে তার একমাত্র ছেলে মো. সম্রাট হোসেন নাবালক থাকায় তার ফুফুর বাসায় থেকে লেখাপড়া করে আসছে। যে কারনে তাদের বসতবাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এ সুযোগে প্রতিবেশী মো. আবুল হাসেম শেখ ও তার লোকজন বাড়িটি জবর দখলের অপচেষ্টা চালায়। ঘটনার দিন গত ৬ জুলাই রাত ১১ টার দিকে প্রতিবেশী মো. আবুল হাসেম মো. ইসমাইল শেখ, মো. রুবেল শেখ রাহিলা বেগম, সাহিনুর বেগমসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ মিলে নাদিমের বসতবাড়িটি দখল করে নিয়ে একটি একচালা ঘর তুলে সেখানে অবস্থান করছে। পিতৃহারা বীর মুক্তিযোদ্ধার ছেলে মো. সম্রাট হোসেন নাদিম তার বাবার রেখে যাওয়া বসত বাড়িটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান বলেন, সম্রাট হোসেন নাদিম।
মুক্তিযোদ্ধা সন্তান । মুক্তিযোদ্ধার বাড়ি দখল করা অমানবিক । তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মো. জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি নোটিশ করে শুনানির মাধ্যমে ব্যবস্থা গ্রজস করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।