সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুই বছরেরও বেশি সময় পর সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

দুই বছরেরও বেশি সময় পর সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

দুই বছরেরও বেশি সময় পর সশরীরের একনেক বৈঠকে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ (১ জুন) রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে একনেক বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশন থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিশনের কর্মকর্তারা বলেন, ২০২০ সালের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে আর সশরীরে একনেক বৈঠকে উপস্থিত হননি প্রধানমন্ত্রী। এতদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতেন তিনি। কিন্তু আজকের বৈঠকে সশরীরেই উপস্থিত হচ্ছেন।

কর্মকর্তারা জানান, আজকের একনেক বৈঠকে অনুমোদনের জন্য আটটি প্রকল্প উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮১ কোটি টাকা।একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী

মব, কিশোর গ্যাং, মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।