সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জ পঞ্চকরণ ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জ পঞ্চকরণ ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ ২নং পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেট উপস্থাপন ও সঞ্চালনা করেন ইউপি সচিব গৌতম বসু।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য মোমেনা বেগম, রোজিনা খানম, মোসাঃ হাফিজা খানম, ইউপি সদস্য শেখ আ. সোবাহান, মশিউর রহমান, শাহীন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার, মো. লতিফ হাওলাদার, পারভেজ হাওলাদার, মো. বেল্লাল আকন, শামীমুল হাসান শামীম, খলিলুর রহমান খানসহ পরিষদবর্গ ও এলাকার জনসাধারণ। ২ কোটি ৭৪ লাখ, ৫৩ হাজার, ৩৬৪ টাকা এ বাজেট সভায় ঘোষণা করেন জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।