সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবর্ষিকী পালন উপলক্ষে বনার্ঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটাু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত একটি র‌্যালী বের হয়। পরে পৌর পার্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট-৪,আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শেখ আব্দুর সবুর। অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো.আল আমিন শেখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর পার্কে আলোচনা সভায় ১৬ ইউনিয়নের মৎস্যজীবী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষের উপস্থিতিতে কানায় কানায় ভরে উঠে পৌর পার্ক।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।