সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি | চ্যানেল খুলনা

মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি

প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মাগুরা জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন।

বৃহস্পতিবার বেলা ১১টায় মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় অবস্থিত জেলা বিএনপি’র কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মোঃ আক্তার হোসেন, বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, আলমগীর হোসেন, কুতুবউদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়ে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যে অন্যায় করেছে দেশ ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন বক্তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।