সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে দরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ কার্যক্রম উদ্বোধন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে দরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ কার্যক্রম উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে ইউরোপীয়ান ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড-এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস ও রূপান্তর এর উদ্যোগে ‘পুষ্টিউন্নয়নে অংশ গ্রহণ মূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)এর আওতায় অতিদিরদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘোষগাতী ডাঃ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাট এর সম্পাদক এম এম মফিজুর রহমান, ঘোষগাতী ডাঃ হেমায়েত উদ্দিন মাঃ বিদ্যালয়ের সভাপতি ফকির আবুল বাশার, প্রধান শিক্ষক শেখ সোহেল রানা, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর ফাইন্যান্স স্পেশালিষ্ট সৈয়দ আল হাদী, নিউট্রিশন কো-অর্ডিনেটর হোসনেয়ারা বেগম, জেজেএস ক্রেইন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মামুন অর রশীদ, প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট আব্দুল বাকি, রূপান্তর এর এ্যাডভোকেসী এ্যান্ড ক্যাম্পেইন কোঅর্ডিনেটর তসলিম আহমেদ টংকার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন আগত উপকার ভোগীদের উদ্দেশ্যে বলেন, সমাজের প্রতিটি মানুষের জন্য পুষ্টি একটি অপরিহার্য বিষয়। পুষ্টি ছাড়া আমরা কেউ সুস্থ ভাবে বেঁচে থাকতে পারবোনা। সুস্থ ভাবে বেঁঁচে থাকার পূর্ব শর্তই হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহন করা। আমরা দুধ হতে প্রচুর পরিমানে পুষ্টি পেতে পারি। আজকের এই প্রাপ্ত ১টি ছাগল আপনাদের পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ন। এর দুধ হতে দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটানো সহ আর্থিক ভাবে লাভবান হওয়া সম্ভব। আপনারা সকলে এই ছাগলের প্রতি যতœশীল হবেন। এই ১টি ছাগল থেকে আরো ছাগলের বংশ বিস্তার করে পরিবারে স্বাবলম্বীতা অর্জন করা যাবে। প্রধান অতিথি পুষ্টি উন্নয়নে জেজেএস এর ক্রেইন প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। উল্লেখ্য, ক্রেইন প্রকল্প হতে আজ থেকে শুরু হয়ে পর্যায় ক্রমে আগামী ১০ জুন ২০২২ তারিখের মধ্যে উপজেলার ১১৫’টি অতিদরিদ্র পরিবারের মাঝে এই ছাগল বিতরন সম্পন্ন হবে।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।