সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে সভাপতি সম্পাদকসহ আটক ১০ | চ্যানেল খুলনা

মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে সভাপতি সম্পাদকসহ আটক ১০

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশি হামলা মামলা ও ছাত্রদল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রস্তুতিকালে ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারন সম্পাদক আবু তাহের সবুজ সহ ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩মে) বেলা ১২টায় শহরের ভায়না এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নিতে শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের আসার পথে পুলিশ তাদেরকে আটক করে। ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক আবু তাহের সবুজ, সহ-সভাপতি সজিব হোসেন, যুগ্ম সম্পাদক ফারদিন হাসান সুমন, ফয়সাল রুমন, সাংগঠনিক সম্পাদক মাহিবুর রহমান চঞ্চল, ছাত্র নেতা গাজী মুস্তাক হোসেন, আব্দুর রাজ্জাক সোহাগ, হাবিবুর রহমান ও শাকিলকে আটক করে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, প্রশাসনের বিনা অনুমতিতে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সমাবেশের প্রস্তুতিকালে ১০জনকে আটক করে সদর থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের কোন নাশকতার পরিকল্পনা ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।